কমলগঞ্জে নবনির্বাচিত এমপি মুজিবুর রহমান চৌধুরীর সাথে সামাজিক সংগঠন ঐক্য পরিষদের সৌজন্য সাক্ষাৎ

 কমলগঞ্জে নবনির্বাচিত এমপি মুজিবুর রহমান চৌধুরীর সাথে সামাজিক সংগঠন ঐক্য পরিষদের সৌজন্য সাক্ষাৎ

মৌলভীবাজারের কমলগঞ্জ-শ্রীমঙ্গল সংসদীয় আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন কমলগঞ্জ সামাজিক সংগঠন ঐক্য পরিষদের নেতৃবৃন্দ।

রবিবার (৯ মার্চ) রাত ৯ ঘটিকার সময় এমপি মুজিবুর রহমান চৌধুরীর খুশালপুরস্থ বাসভবনে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এসময় সংগঠনের পক্ষ থেকে নবনির্বাচিত সংসদ সদস্যকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।


সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন সংগঠনের সমন্বয়ক এবাদুর রহমানসহ আব্দুস সালাম, সালেহ আহমদ, তারেকুল ইসলাম পাটোয়ারী, মাজহারুল ইসলাম, আল আমিন আহমদ,এহিয়া আহমদ, তাওহিদ আহমদ, সাহেদ খান, রুহিন আহমদ, শাহিন আহমদসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।


এসময় কমলগঞ্জ উপজেলার বিভিন্ন সেক্টরের অসঙ্গতি ও উন্নয়নমূলক বিষয় নিয়ে আলোচনা করা হয়। নবনির্বাচিত সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী কমলগঞ্জের উন্নয়ন ও অগ্রগতির জন্য সামাজিক সংগঠনগুলোর সঙ্গে সমন্বয় করে কাজ করার আশ্বাস প্রদান করেন।