কমলগঞ্জে সেক্রিফাইস গ্রুপ পতনঊষারের উদ্যোগে এতিম হাফেজদের ঈদ উপহার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

 কমলগঞ্জে সেক্রিফাইস গ্রুপ পতনঊষারের উদ্যোগে এতিম হাফেজদের ঈদ উপহার ও ইফতার মাহফিল

মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার ২নং পতনঊষার ইউনিয়নে সামাজিক সংগঠন “সেক্রিফাইস গ্রুপ পতনঊষার”-এর উদ্যোগে এতিম কোরআনে হাফেজ শিক্ষার্থীদের মাঝে ঈদ উপহার হিসেবে পাঞ্জাবি ও পায়জামা বিতরণ এবং ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

৯মাচ সোমবার জোনাকি কমিউনিটি সেন্টারে পতনউষারে

সংগঠনের সভাপতি সাইফুর রহমান চৌধুরী কায়েসের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সুরমান আলীর সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২নং পতনঊষার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অলি আহমদ খান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৬নং ওয়ার্ড সদস্য তোয়াবুর রহমান তবারক, পতনঊষার ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জুনেদ আহমেদ, বরুনা মাদ্রাসার মহাদ্দিস  মুফতি সাজ্জাদুর রহমান কাসেমী, সেক্রিফাইস গ্রুপের উপদেষ্টা মাছুম আহমেদ পারভেছ এবং সংগঠনের দাতা সদস্য ওমান প্রবাসী ইলিয়াছুর রহমান

এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রুমান আহমেদ, শরিষতলা বাজার সমিতির সভাপতি কামাল আহমেদ, হাজী সোলেমান মিয়া, আনোয়ার খান, তালেব উদ্দিন, সাজিদুর রহমান সাচ্ছু, আব্দুল আহাদ, আবদাল খান, জিয়াউর রহমান সানি,এহিয়া আহমদ রাফি,  জাহাঙ্গীর আহমেদ, আব্দুস সামাদ আজাদ, মুহিদ আহমেদ, সোয়েব আহমেদ, মিজান পারভেছসহ সেক্রিফাইস গ্রুপ পতনঊষার-এর নেতৃবৃন্দ এবং বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি ও মাদ্রাসার শিক্ষকবৃন্দ।

অনুষ্ঠানে বক্তারা সেক্রিফাইস গ্রুপ পতনঊষারের মানবিক কার্যক্রমের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও সংগঠনের পাশে থেকে সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে কাজ করার আশ্বাস দেন।

ইফতার মাহফিল শেষে মালিকিয়া মাদ্রাসার মুহতামিম আব্দুল হাফিজ বিশেষ মোনাজাত পরিচালনা করেন। এতে সংগঠনের নেতৃবৃন্দ, দাতা সদস্য ও শুভাকাঙ্ক্ষীদের জন্য দোয়া করা হয়।

অনুষ্ঠান শেষে আয়োজকরা উপস্থিত অতিথি, দাতা সদস্য ও সহযোগীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সমাজসেবামূলক কর্মকাণ্ডে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।