কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ঐক্য পরিষদের পরিদর্শন ও সচেতনতামূলক কার্যক্রম

কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ঐক্য পরিষদের পরিদর্শন ও সচেতনতামূলক কার্যক্রম

মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার সামাজিক সংগঠনগুলোর সম্মিলিত প্ল্যাটফর্ম “কমলগঞ্জ সামাজিক সংগঠন ঐক্য পরিষদ”-এর সমন্বয়ক বৃন্দ মঙ্গলবার (৭ অক্টোবর ২০২৫) সকাল ১১টায় কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন।

পরিদর্শনকালে তারা হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড, বহির্বিভাগ ও দপ্তরসমূহ ঘুরে দেখেন এবং রোগী ও দর্শনার্থীদের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন সচেতনতামূলক স্টিকার সংযোজন করেন। এ সময় হাসপাতালের সার্বিক পরিবেশ, সেবার মান, পরিষ্কার-পরিচ্ছন্নতা ও রক্ষণাবেক্ষণ সংক্রান্ত নানা বিষয় নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন তারা।

পরিদর্শন শেষে সমন্বয়ক বৃন্দ হাসপাতালে ভর্তি রোগী ও তাদের স্বজনদের সঙ্গে কথা বলেন, তাদের চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় সমস্যা সম্পর্কে খোঁজখবর নেন। রোগীরা হাসপাতালের সেবার মান ও ওষুধ প্রাপ্তি সংক্রান্ত নানা বিষয় তুলে ধরেন, যা মনোযোগসহকারে শোনেন ঐক্য পরিষদের সদস্যরা।

এ সময় পরিষদের নেতৃবৃন্দ জানান, সমাজের সার্বিক উন্নয়ন ও জনস্বাস্থ্য বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে তারা ধারাবাহিকভাবে মাঠপর্যায়ে কাজ করে যাচ্ছেন। জনস্বার্থে তাদের এই উদ্যোগ স্থানীয়ভাবে ব্যাপক প্রশংসিত হয়েছে।

উল্লেখ্য, এর আগে গত ১১ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) উপজেলা চৌমুহনীতে হাসপাতালের সেবার মান উন্নয়নের দাবিতে ঐক্য পরিষদের উদ্যোগে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয়। এছাড়া পরিদর্শনকালে তারা হাসপাতালে নবাগত নার্সদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।